
মোবারক হোসাইন: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের শুশুতি বাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে উঠান করেছে বিএনপি ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাওলানা আব্দুল লতিফ।
এতে বিশেষ অতিথির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মান্নান বলেন, বিগত সময়ে আওয়ামী অত্যাচারে মানুষ ঘরে থাকতে পারেনি। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল লতিফ বলেন, বিগত শাসন আমলে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে আওয়ামী সরকার। জনগন ভোট দিতে পারেনি। ফেসিস্ট আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে।
এসময় তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে ধানের শীষে ভোট প্রার্থনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হেকিম সরকারের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবদল নেতা নূর মুহাম্মদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম আর মির্জা, স্বেচ্ছাসেবক দল নেতা আমিরুল ইসলাম ও ছাত্র দল নেতা সেলিম সরকার সহ অন্যান্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন ডিএমএফ চিকিৎসক মোহাম্মদ আল ইমরান।