
মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): ময়মনসিংহের ভালুকায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে ভালুকা উপজেলা যুবদল।
মঙ্গলবার দুপুরে উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরীর নেতৃত্বে র্যালিটি উপজেলা যুবদলের অফিসের সামনে থেকে বের হয়ে ভালুকা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় যুবদলের অফিসে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান খান রুবেল, উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন, রানা পারভেজ রিপন, সারোয়ার আহমেদ অপু, হাবিবুর রহমান হাবিব সহ এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।