1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ধানের শীষ মানেই মানুষের বিজয়, গণতন্ত্রের বিজয়- ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, ধানের শীষ মানে মানুষের অধিকার আর সেই অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রাম। তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক পুনর্গঠনের সুনির্দিষ্ট দিকনির্দেশনা।

এই বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি— যেন মানুষ বুঝতে পারে, পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তন হবে জনগণের হাতেই।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া এস এম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, গত ১৭ বছর আমরা এক দুঃস্বপ্নের মধ্যে দিয়ে দিন পার করেছি। নেতাকর্মীরা নির্মম নির্যাতন, নিপীড়নের শিকার হওয়ার পরও দলের প্রতি আনুগত্য থেকে এক চুলও নড়েননি।

সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. মোঃ উসমান গনি মল্লিক মাখনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহবায়ক গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, খালেক পাঠান, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য বাহারুল ইসলাম ঢালী, আমিনুল ইসলাম খান বাসান, আব্দুল কাইয়ুম সরকার রিপন, আঃ রহিম, আবু সাইদ তালুকদার, সুহেল তালুকদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বুলবুল, উপজেলা মহিলাদলের সভাপতি শামীমা রশিদ, উপজেলা কৃষকদলের আহবায়ক তরিকুল ইসলাম তারু, সদস্য সচিব শেখ মেজবাহ উদ্দিন মাসুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান প্রমুখ। এছাড়াও এসময় ভালুকা উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!