1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার আছিমে সম্প্রীতি ও একতা ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় করিম সরকার

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিমে সম্প্রীতি ও একতা ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এতে অংশ গ্রহণ করে ফাইটার্স ফুটবল একাদশ এবং চ্যালেঞ্জার্স ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলা এক এক গোলে অমীমাংসিত হলে পেনাল্টির মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়।

এতে পাঁচ তিন গোলের ব্যবধানে ফাইটার্স ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চ্যালেঞ্জার্স ফুটবল একাদশ।

এর আগে খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করে খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দরা। আয়োজন উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শনার্থীরা আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন। এসময় মধ্যবিরতিতে দর্শনার্থীদের সাথে সালাম এবং কুশল বিনিময় করেন মোহাম্মদ আব্দুল করিম সরকার।

পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের সময়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক প্রবেশ করানো হয়েছে। এতে ধ্বংস হচ্ছে ছাত্র ও তরুণ সমাজ। বলেন, সুস্থ ও সামাজিক আয়োজন এবং খেলাধুলার মাধ্যমে এ থেকে উত্তরণ সম্ভব।

করিম সরকার বলেন, আগামী দিনে সুযোগ পেলে সারা দেশের মধ্যে ফুলবাড়ীয়াকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এসময় তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের দোয়া সমর্থন প্রত্যাশা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, সদস্য সাইদুর রহমান মাস্টার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাখন, বিএনপি নেতা প্রভাষক এনামুল হক, এছহাক আলী মাস্টার, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল, ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন সাদাত, যুগ্ম আহ্বায়ক এজিএম ফাহাদ ও পৌর আহ্বায়ক হাসমত আলী মন্ডল সহ অন্যান্যরা।

অনুষ্ঠান পরিচালনা করেন কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম সারওয়ার এবং খেলার ধারা বর্ণনায় ছিলেন বিভাগীয় ধারাভাষ্যকার শাহজাহান মৃধা।

পরে বিজয়ী দল চ্যালেঞ্জার্স ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন পুরস্কার আকর্ষণীয় ট্রফি প্রদান করা হয়।

এছাড়াও রানার্সআপ দল ফাইটার্স ফুটবল একাদশকে রানার্সআপ ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!