1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ত্রিশালের বৈলরে গরুর জিহ্বা কেটে বালতিতে রেখে গেল দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের নামা পাড়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

জানা গেছে, আজ সন্ধ্যার পর দুর্বৃত্তরা স্থানীয় খামারি মোঃ হরমুজ আলীর গোয়ালঘরে ঢুকে একটি গরুর জিহ্বা কেটে বালতিতে রেখে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুটিটি ছিল ৫ মাসের গর্ভবতী।
এই নির্মম ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গরুটি ব্যথায় ছটফট করতে থাকে, তার কান্না ও যন্ত্রণায় গোয়ালঘরের পরিবেশ ভারী হয়ে ওঠে।
একটি গর্ভবতী প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণে স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একজন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন —

“গরুটি শুধু একটি প্রাণ নয়, তার শরীরে বেড়ে উঠছিল আরেকটি জীবনের আশাও। এমন অমানবিক কাজের শাস্তি না হলে মানবতা সত্যিই হারিয়ে যাবে।” চাই মানবতার জয়, অমানবিকতার পরাজয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!