1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আদি খান শাকিলের ব্যক্তিগত অফিস উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): ময়মনসিংহের ভালুকায় পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আদি খান শাকিলের ব্যক্তিগত অফিস শনিবার বিকেলে উদ্বোধন করা হয়েছে।

ফিতা কেটে অফিসটি উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।

পরে সন্ধ্যায় অফিস উদ্বোধন উপলক্ষে মিলাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, মজিবুর রহমান মজু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জহির রায়হান, শ্রী স্বপন বনিক, পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন, আমিনুল ইসলাম পাপ্পু, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, পৌর শ্রমিকদলের সভাপতি মাহবুব মোল্লা, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, ভালুকা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর যুবদল নেতা ইফরাত হোসেন (খান সোহাগ), পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য রুহুল আমিন, জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল ময়মনসিংহ জেলার সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!