1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তোফাজ্জল হাসান

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ৫নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ তোফাজ্জল হাসান।

রবিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মোফিদুল ইসলাম স্বাক্ষরিত ৮ই অক্টোবরের একটি লিখিত স্বারকের মাধ্যমে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, ময়মনসিংহ দক্ষিণ জেলা উলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মোঃ মফিজুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী শামীম আহম্মেদ, যুবদল নেতা এমদাদুল হক খুসরু, উপজেলা ছাত্রদলের সদস্য হাসিব আল হানিফ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাইয়ুম, সোনার বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, যুব নেতা শাহজাহান, তোফায়েল আহমেদ রানা প্রমুখ।

এসময় নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হাসান ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!