1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

আহলে হাদিস তাবলীগে ইসলামের ৩৩তম কেন্দ্রীয় ইজতেমা বাস্তবায়নে প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ফুলবাড়ীয়া ময়মনসিংহ প্রতিনিধি বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের ৩ দিনব্যাপী ৩৩তম কেন্দ্রীয় তাবলীগী ইজতেমা বাস্তবায়ন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রস্তুতি সভা, ইমাম বৈঠক, সুধী সমাবেশ এবং পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার আন্ধারিয়াপাড়া বাজার মারকাজ মসজিদে এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাবলীগে ইসলামের সম্মানিত আমীর এবং তাবলীগ কর্মীরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবিত্র হজ্জের খুতবার বাংলা অনুবাদক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. শেখ সাদি বিন আব্দুর রশিদ। বক্তব্যে তিনি তাবলীগে ইসলামের মাধ্যমে মানুষের মাঝে দ্বীন প্রচারে নিয়োজিত সকল ইমাম ও তাবলীগ কর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া প্রার্থনা করেন।

কেন্দ্রীয় মারকাজ মসজিদের প্রধান আমীর ক্বারী আব্দুল মজিদ খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইজতেমা বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার মাহতাব জামান, তাবলীগে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি চৌধুরী আব্দুর রহমান, সহকারী আমির মাওলানা লোকমান হোসেন, সূরা সদস্য আলহাজ্ব আবুল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মীর আজাদ, উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, বিএনপি নেতা আবু বকর সিদ্দিক সরকার, জিয়াউল হক জিয়া, আবু নাঈম বাবুল সরকার, ইজতেমা বাস্তবায়নের পৃষ্ঠপোষক প্রকৌশলী আইন উদ্দিন সহ বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলাম ও কেন্দ্রীয় ইজতেমা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শীর্ষস্থানীয় ইমামগণ।

অনুষ্ঠান পরিচালনা করেন ইজতেমা বাস্তবায়ন কমিটির সেক্রেটারি খন্দকার লুৎফর রহমান এবং তাবলীগে ইসলামের সূরা সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ খান।

এসময় উপস্থিত ছিলেন ইজতেমা বাস্তবায়ন কমিটির সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল হক, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ও পৃষ্ঠপোষক শরিফুল ইসলামসহ স্থানীয় সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও তাবলীগ ইসলামের বিপুলসংখ্যক মুসল্লীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!