1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভালুকা উপজেলা ও পৌরসভার ৮ হাজার সাধারণ মানুষের মাঝে বস্ত্র-উপহার বিতরণ।

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পৌর সভার ৯টি ওয়ার্ডের জনগণের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।

শনিবার সকালে পৌর সদরের কাঁঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও দুপুরে সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপহার সামগ্রী গুলো বিতরণ করা হয়।

শাড়ী লুঙ্গি বিতরণ অনুষ্ঠানের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন রুহুল,ভালুকা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মাসুদ পারভেজ চাঁন মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু তাহের ফকির, জহির রায়হান, শ্রী স্বপন বনিক, পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন, আমিনুল ইসলাম পাপ্পু, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, পৌর শ্রমিকদলের সভাপতি মাহবুব মোল্লা,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন , জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলার সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম, পৌর বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী ফজলুল হক, স্বেচ্ছাসেবক দলনেতা কায়সার আহমেদ কাজন, পৌর যুবদল নেতা ইফরাত হাসান খান সোহাগ, রুহুল আমিন,ভালুকা উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ আলম খান সহ এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!