
ময়মনসিংহ প্রতিনিধি: ভালুকার ভরাডোবায় অবস্থিত মুলতাজিম স্পিনিং মিলসকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ।
জানা যায়, গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) বকেয়া বেতন-ভাতার দাবিতে মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
যানজটে রোগীবাহী দুইটি অ্যাম্বুলেন্স আটকে পড়ে, ফলে দুইজন রোগী পথিমধ্যেই মারা যান। পরবর্তীতে মৃতদের স্বজনরা আর্মি ক্যাম্পে অভিযোগ দাখিল করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ মিল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে মুলতাজিম স্পিনিং মিলসকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।