
ময়মনসিংহ প্রতিনিধি: পরিবহন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের ১৪টি বাসের চলাচল বন্ধ এবং তাকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা ও এনসিপি (ন্যাশনাল কমিউনিটি পার্টি)।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় শহরের দুর্গাবাড়ী রোডস্থ লহরী রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন এনসিপি নেতা এডভোকেট এটিএম মাহবুব উল আলম, জুলাই যোদ্ধা মোকাররম আদনান, মোজাম্মেল হক, আবু রায়হান, হাসনাত, মাসুদ রানা, আশিকুল ইসলাম, নূরে আলম সিদ্দিক, আসাদুজ্জামান শহীদ, দেলোয়ার হোসেন, ফয়সল ফারজিন, আহত যোদ্ধা শিমুল, আল নূর আয়াস, শরীফ ও মুগ্ধ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, পরিবহন খাতে আমিনুল হক শামীমের নেতৃত্বে চাঁদাবাজি, দখলদারিত্ব ও হয়রানি চলছে, যা পরিবহন ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও শামীমের গ্রেফতার দাবি জানিয়েছেন।