
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সিটি ডিফেন্স পার্টির উদ্যোগে মতবিনিময় সভা ও সংগঠনের দুইটি শাখা বুথের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে কলেজ রোডের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি ডিফেন্স পার্টির সভাপতি মোতাম্মেল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এটিএম জাহিদ হাসনাত বুলবুল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২ নং ও ৩ নং পুলিশ ফাঁড়ির কর্মকর্তাবৃন্দ। তারা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও সিটি ডিফেন্স পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় সভা শেষে পুলিশ সুপারের পক্ষ থেকে ডিফেন্স পার্টির নেতৃবৃন্দের হাতে কটি ও ক্যাপ তুলে দেওয়া হয়।