
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের ৩ দিনব্যাপী ৩৩তম কেন্দ্রীয় তাবলীগী ইজতেমা বাস্তবায়ন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রস্তুতি সভা, ইমাম বৈঠক, সুধী সমাবেশ এবং পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার আন্ধারিয়াপাড়া বাজার মারকাজ মসজিদে এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাবলীগে ইসলামের সম্মানিত আমীর এবং তাবলীগ কর্মীরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবিত্র হজ্জের খুতবার বাংলা অনুবাদক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. শেখ সাদি বিন আব্দুর রশিদ।
তিনি তাবলীগে ইসলামের মাধ্যমে মানুষের মাঝে দ্বীন প্রচারে নিয়োজিত সকল ইমাম ও তাবলীগ কর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া প্রার্থনা করেন।
কেন্দ্রীয় মারকাজ মসজিদের প্রধান আমীর ক্বারী আব্দুল মজিদ খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইজতেমা বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার মাহতাব জামান, তাবলীগে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি চৌধুরী আব্দুর রহমান, সহকারী আমির মাওলানা লোকমান হোসেন, সূরা সদস্য আলহাজ্ব আবুল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মীর আজাদ, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইজতেমা বাস্তবায়ন কমিটির সেক্রেটারি খন্দকার লুৎফর রহমান এবং তাবলীগে ইসলামের সূরা সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ খান।
এসময় উপস্থিত ছিলেন ইজতেমা বাস্তবায়ন কমিটির সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল হক, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ও পৃষ্ঠপোষক শরিফুল ইসলাম সহ স্থানীয় সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও তাবলীগ ইসলামের বিপুলসংখ্যক মুসল্লীরা।