
ময়মনসিংহ প্রতিনিধি: ১১ অক্টোবর ২০২৫, ময়মনসিংহে বিএনপির কার্যালয়ে আজ বিকেলে কোতোয়ালী থানা কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি এনামূল হক আকন্দ লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন।
বর্ধিত বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।
সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা কৃষক দলের আহ্বায়ক মাসুদুর রহমান নির্ভীক।
সভাটি সঞ্চালনা করেন কোতোয়ালী থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোয়বুর রহমান তোতা ও সদস্য সচিব নূরুল ইসলাম বাচ্চু।
সভায় নেতৃবৃন্দ কৃষকদের অধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।