1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তানভীর আহমেদ রানা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

সাইফুল ইসলাম তরফদার (ময়মনসিংহ): ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের আকুয়া বাসস্ট্যান্ডস্থ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির আহবায়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না, সঞ্চালনায় ছিলেন সমিতির যুগ্ম আহবায়ক অধ্যাপক রুহুল আমিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মরহুম প্রকৌশলী শামছ উদ্দিন আহমদের সুযোগ্য পুত্র ও বিএনপির নেতা তানভীর আহমেদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে তানভীর আহমেদ রানা বলেন, ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহ আমাদের গৌরবের সংগঠন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই সমিতিকে আরও ১০ ধাপ এগিয়ে নিতে পারবো। সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করবো, দুর্নীতি মুক্ত রাখবো এবং ফুলবাড়ীয়ার উন্নয়ন, শিক্ষা ও রাস্তা-ঘাটের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।

এসময় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল হাকিম, সমিতির ম্যাগাজিন কমিটির আহবায়ক ও উপদেষ্টা মোঃ আবদুল লতিফ মিয়া, আকরাম হোসেন চৌধুরী, কৃষিবিদ আঃ খালেক, মোঃ শহিদুল্লাহ, সচিব অ্যাডভোকেট মীর লুৎফর রহমান ফরহাদ, সদস্য অধ্যাপক নুরুল হুদা, অধ্যাপক আ.ন.ম শাহানুর মামুন, অধ্যাপক খোরশেদ আলম বাচ্চু, কৃষিবিদ আব্দুল্লাহ আল মাহমুদ সুজন, অধ্যাপক কামরুজ্জামান, ব্যবসায়ী সোলাইমান রিপন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক খাইরুল ইসলাম, মাওলানা মোঃ খোরশিদ আলম দুদু, অধ্যাপক গোলাম মোস্তফা সুরুজ, মাসুদ রানা, সিদ্দিকী মোঃ ইসমাইল খায়রুল, অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী, মোঃ আতিকুর রহমান, সাখাওয়াত ইসলাম, হুমায়ুন কবির মিঠু প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহ প্রতিষ্ঠালগ্ন থেকে ফুলবাড়ীয়ার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সভা শেষে তানভীর আহমেদ রানাকে ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের দাতা সদস্য হিসেবে মনোনীত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!