1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় মাদকবিরোধী মানববন্ধন, এলাকাবাসীর সোচ্চার অবস্থান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌদার উত্তর পাড়া এলাকায় মাদক সেবন ও বিক্রয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সচেতন এলাকাবাসী।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে আবুল সরকারের খামার সংলগ্ন আন্ধারিয়াপাড়া রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় দিন দিন মাদকের প্রকোপ বেড়ে যাচ্ছে। এতে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং সামাজিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। তারা প্রশাসনের প্রতি মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা ও যুবদলের সভাপতি আবু বকর ছিদ্দিক।

তিনি বলেন, ‘মাদক একটি সমাজবিরোধী ব্যাধি’ আমরা চাই, এলাকাটি মাদকমুক্ত হোক। এজন্য রাজনৈতিক ভিন্নমত ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মানববন্ধন শেষে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের দাবিতে একটি স্মারকলিপিও স্থানীয় প্রশাসনের কাছে প্রদান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!