
মির্জা মোঃ মনজুরুল হক(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কুরআন অবমাননাকারী অপুর্ব পালকে, ধর্ম অবমাননাকারী শামীম আশরাফকে সর্বোচ্চ শাস্তি এবং কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বাদ আসর ইসলামী আন্দোলনের ফুলবাড়িয়া আসন হইতে জাতীয় সংসদের মনোনীত প্রার্থী মুফতি নূরে আলম সিদ্দিকীর আহবানে সর্বস্তরের জনগণের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল ফুলবাড়িয়া বড় মসজিদ হইতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ মিছিলে ‘ধর্ম অবমাননা বরদাশত করব না’, ‘অপুর্ব পালের ফাঁসি চাই’ ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার-সাবধান’ ‘কুরআন অবমাননাকারীর কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি শ্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, পবিত্র কুরআনের অবমাননার মাধ্যমে অপুর্ব পাল কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাত করেনি, সে দেশের আইন ও সংবিধানবিরোধী কাজ করেছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র কুরআনে লাথি দিয়েছে। এর মাধ্যমে সে যেন আমাদের হৃদয়ে লাথি দিয়েছে। কিছুদিন পর পর আমরা এধরণের ঘটনা দেখতে চাই না। সরকারে উচিত অতি দ্রুত আইন প্রণয়ন করে এধরণের ধর্ম অবমাননাকারীদের অবিলম্বে দ্রুত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা।’
এ সময় ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নূরুল ইসলাম খান সহ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।