1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার সামগ্রিক উন্নয়ন ভাবনা নিয়ে পেশাজীবীদের সাথে অধ্যক্ষ কামরুল হাসান মিলনের ভাবনা উপস্থাপন

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পঠিত

মুরাদ হাসান : কৃষি, শিল্প, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও ক্রীড়ায় সম্ভাবনাময় জনপদ ময়মনসিংহের ফুলবাড়ীয়াকে নিয়ে উপজেলার বিভিন্ন পর্যায়ের পেশাজীবীদের সাথে উন্নয়ন ভাবনা উপস্থাপন করেছেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

শনিবার (৪ অক্টোবর) সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অবহেলা ও অচলায়তন কাটিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সুপরিকল্পিতভাবে ফুলবাড়ীয়াকে সাজানোর প্রত্যয়ে অধ্যক্ষ কামরুল হাসান মিলন উপজেলার কৃষিকে আধুনিকায়ন, শিল্পকারখানার প্রসার, জীবনমুখী শিক্ষা নিশ্চিত, সুস্থ সংস্কৃতির বিকাশ, পর্যটন কেন্দ্রগুলো সমৃদ্ধকরণ এবং খেলাধুলার উন্নয়নে আগামী দিনে তার ভাবনা উপস্থাপন করেন। এতে আরো উঠে আসে কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দারিদ্রমুক্ত ফুলবাড়ীয়া গঠন সম্পর্কে।

এসময় অতিথিরা ফুলবাড়ীয়ার উন্নয়নে নিজেদের মতামত উপস্থাপন করেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীমের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা জামায়াতে নায়েবে আমীর গোলাম মোস্তফা, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক হোসাইন মোহাম্মদ জোবায়ের সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!