
মুরাদ হাসান : শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে শহরের হাসপাতাল রোডের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের বাড়ির সামনে আনুষ্ঠানিক দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সেন্টারটির শুভ উদ্বোধন করা হয়। দোয়া প্রার্থনায় দেশ জাতির মঙ্গল কামনা করে আব্দুল্লাহ ফিজিওথেরাপি সেন্টারের ভবিষ্যত সাফল্য কামনা করা হয়। এসময় বাজারের অন্যান্য ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এখানে ব্যাথা, স্ট্রোক, প্যারালাইজড সহ অন্যান্য প্রভৃতি রোগের ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হবে এবং উদ্বোধন উপলক্ষে আগামী ৭ অক্টোবর পর্যন্ত সব ধরনের চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে।
উল্লেখ, আব্দুল্লাহ ফিজিওথেরাপি সেন্টারে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বাত ব্যাথা, স্ট্রোক, প্যারালাইজড ও কাঁধের ব্যাথা সহ অন্যান্য প্রভৃতি রোগের ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হয়।