1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় ধানের শীষে ভোট প্রার্থনা করে অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামের পথসভা এবং পূজামণ্ডপ পরিদর্শন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

মোবারক হোসাইন: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা প্রচার করে পথসভা করেছেন দক্ষিণ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ সভাপতি, ফুলবাড়ীয়া উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার বালিয়ান ইউনিয়নের ৯নং ওয়ার্ড বৈদ্যবাড়ী বাজারে পথসভায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌছিবে। এসময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য আহ্বান জানান। বলেন, দল যাকে মনোনয়ন দিবে সকলে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নের স্বার্থে তাকে বিজয়ী করতে কাজ করা হবে।

এতে আরো বক্তব্য রাখেন বালিয়ান ইউনিয়ন বিএনপি নেতা ফারুক হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য আজিজুল হক লিখন ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন প্রমুখ।

পরে বালিয়ান এবং পুটিজানা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় এই উৎসবে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!