1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও বর্ণাঢ্য র্্যালী

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বর্ণাঢ্য র্্যালী, বিএনপির ঐতিহ্য গৌরব সাফল্য ও সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার(৩ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে ২৪শে চত্বরে নেতাকর্মীরা মিছিল নিয়ে জমায়েত হয়। এবং বিভিন্ন ব্যনার ফ্যাস্টোনে সজ্জিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক র্্যালী নিয়ে প্রদক্ষিণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ময়মনসিংহ -৬ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনুর মল্লিক জীবন সহ বিএনপির উপজেলা, পৌর ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন গ্রুপে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী বিএনপির দলীয় নেতা-কর্মীদের শোভাযাত্রা ও ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ মামুন এর নেতৃত্বে, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ করিম সরকার এর নেতৃত্বে,উপজেলা ,যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ এর নেতৃত্বে, জিয়া পরিষদের সাধারন সম্পাদক উপজেলা বিএনপির নেতা অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে,বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য বিগ্রেডিয়ার ডাঃ মোঃ সাইফুল ইসলাম বাদল এর নেতৃত্বে,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল মোস্তক এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে সংগঠিত করার নির্দেশ দিয়েছেন। একইসাথে তিনি ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনেরও প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!