1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন ফুলবাড়ীয়া প্রতিদিন ডটকম-এর সম্পাদক ও সাংবাদিক ড. জাহাঙ্গীর আলম (৩২), তার বাবা, মা এবং ছোট ভাই। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার বরুকা মধ্যপাড়া গ্রামে। নিজ বাড়িতে হামলার শিকার হন সাংবাদিক ড. জাহাঙ্গীর আলম। হামলাকারীরা ধারালো দা ও রড দিয়ে তাকে মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। হামলায় তার বাবা আব্দুল কদ্দুছ, মা রোকেয়া বেগম এবং ভাই রানা মন্ডল এগিয়ে গেলে তারাও হামলার শিকার হন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জাহাঙ্গীর আলম ভর্তি রয়েছেন। তবে তার বাবা-মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাংবাদিক জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, আমাদের প্রতিবেশী সোরহাব আলী গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই জের ধরেই বৃহস্পতিবার সকালে একদল সশস্ত্র যুবক আমাদের বাড়িতে হামলা চালায়। তারা আমাদের চাচাদের পক্ষ নিয়ে এলাকায় গুণ্ডাগিরি করে এবং সুযোগ পেলেই ঝগড়া বাধিয়ে ফেলে।

অন্যদিকে, অভিযুক্ত পক্ষের একজন মো. শহিদুল্লাহ দাবি করেন, সাংবাদিক জাহাঙ্গীর আলমের পরিবারের লোকজনই প্রথমে আমাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং উভয় পক্ষই আহত হন।

ঘটনার পর ওই দিন রাতেই আহত সাংবাদিক ফুলবাড়ীয়া থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. রুকনুজ্জামান বলেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। আমরা রাতেই মামলা গ্রহণ করেছি এবং একজনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!