1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় চা বিক্রেতা আব্দুর রাজ্জাককে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চাঁদপুর বাজারের চা বিক্রেতা ও পলাশতলী গোবিন্দপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক অতর্কিত হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত ২ আগস্ট শনিবার ভোরে বাজারে তার চায়ের দোকান খুলার প্রাক্কালে হঠাৎ দুজন ব্যক্তি হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এক পর্যায়ে তিনি মারাত্মক আহত হয়ে জ্ঞান হারান। জানা গেছে, গোবিন্দপুর এলাকার মৃত মুন্তাজ আলীর ছেলে মোকছেদ আলী ও মফিজ উদ্দিন পূর্বপরিকল্পিতভাবে আব্দুর রাজ্জাককে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। স্থানীয়রা বলছেন, অভিযুক্তরা এর আগেও বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন মানুষদের উপর আক্রমণ করেছে।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যরা বলছেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে তাদের জমি দখল করে রেখেছে মোকছেদ গংরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় জমি উদ্ধারের পর থেকেই আক্রমণের চেষ্টা করে যাচ্ছে তারা।

আব্দুর রাজ্জাক বলেন, তার নিজের জমি জোড়পূর্বক অভিযুক্তরা দখলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ করেছে।

এ ঘটনায় অভিযুক্তদের কাওকেই খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তারা গা ডাকা দিয়েছে বলে জানা গেছে।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযোগ আমলে নেওয়া হয়েছে। খুব দ্রুতই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!