1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

পলাশতলীতে ঐতিহ্যবাহী হাডুডু খেলায় বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পঠিত

মুরাদ হাসান : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রাচীন ঐতিহ্যবাহী জনপ্রিয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় অংশ গ্রহণ করে পলাশতলী ফকির বাড়ী এবং সরকার বাড়ি। তুমুল উত্তেজনা ও উপস্থিত দর্শকদের জোরালো সমর্থনে খেলাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন। বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা একটি জাতির মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ দেহ নির্মাণের জন্য খেলাধুলার বিকল্প নেই। বলেন, মাদকের বিরুদ্ধে যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার প্রসারতা বৃদ্ধি করতে হবে।

ফুলবাড়ীয়া উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সদস্য সচিব হারুন অর রশীদের সার্বিক তত্বাবধানে এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজী, বিএনপি নেতা প্রভাষক গোলাম মোস্তফা সুরুজ, মোখলেছুর রহমান এছহাক বিএসসি, ইউপি সদস্য হযরত আলী, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক, শ্রমিক দল নেতা খাইরুল ইসলাম, যুবদল নেতা হুমায়ুন কবির ও ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় মাঠে বসে খেলা উপভোগ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা। নির্ধারিত পর্বের খেলায় দুই শূন্য ব্যবধানে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে সরকার বাড়ি। অনুষ্ঠান শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু প্রদান করা হয়। এছাড়াও রানার্সআপ দলকে একটি খাসি প্রদান করেন অতিথিবৃন্দরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!