
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের বিজয়ের ১ম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ফুলবাড়ীয়া উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ সভাপতি, ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি নেতা ও ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।
মিছিলটি শহরের ছনকান্দা সড়ক থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান বাজার হয়ে ফুলবাড়ীয়া কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, গত বছরের এই দিনে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার পতন ঘটেছে। এই বিজয় রক্ষার্থে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।
মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শামসুর রহমান সুমন, আছিম পাটুলী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল লতিফ তরফদার খোকা, বালিয়ান ইউনিয়ন বিএনপি নেতা ফারুক সোহেন খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য আজিজুল হক লিখন, ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আনোয়ার হোসেন সেলিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন, ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম, নাসরুল্লাহ মারুফ, আবু হুরায়রা ও ইলিয়াস মন্ডল প্রমুখ।