1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মামুনুর রশীদ মামুনের সমর্থনে ছাত্র জনতার বিজয় মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ফুলবাড়ীয়া উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন।

মিছিলটি শহরের ভালুকজান বাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গন ফুল্লরা চত্বরে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মামুনুর রশীদ মামুন বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ স্থায়ীভাবে ফ্যাসিবাদ মুক্ত হবে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। যার নেতৃত্ব দিবেন তারেক রহমান।

বিজয় মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ চৌধুরী, শাহজাহান মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ফরাজী, বিএনপি নেতা মঈনুল হোসেন সাজু, প্রভাষক গোলাম মোস্তাফা সুরুজ, আব্দুল ওয়াদুদ মাস্টার, আব্দুল হেলিম, প্রভাষক শাইখ আল আজম লিবলু, যুবদল নেতা হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, হিমেল চৌধুরী, মোস্তাফিজুর রহমান, ওবায়দুল ইসলাম রুবেল, মনিরুজ্জামান দুলাল, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জসিম উদ্দিন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!