1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

কলেজ শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক কলেজ পড়ুয়া ছাত্রীর গোসলের ভিডিও ধারণ ও যৌন হয়রানির অভিযোগে ‎আশিকুল ইসলাম শুভ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃত যুবক উপজেলার পুটিজানা ইউনিয়নের পুটিজানা নামাপড়া এলাকার আব্দুল রাজ্জাক ওরফে মজির ছেলে ও তার মাতা পুটিজানা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগে সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই যুবক ‎কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাবসহ নানা কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা হলেও সে আরও বেপরোয়া হয়ে ওঠে।

‎পরে গত ২১ জুলাই সকালে ভুক্তভোগী কলেজ ছাত্রী নিজ বাড়ির গোসলখানায় গোসল করতে গেলে অভিযুক্ত শুভ গোপনে মোবাইল ফোনে অশালীন ভিডিও ধারণ করে। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী ওই ছাত্রী চিৎকার করলে তাকে জোরপূর্বক গোসলখানায় ঢুকে তার মুখ চেপে ধরে শ্লীলতাহানি করে। এঘটনায় ভুক্তভোগীর ডাকচিৎকারে তার স্বজেনরা এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যায়।

‎ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেন।

‎এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‎অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!