1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার বড়বিলা পর্যটন কেন্দ্রের রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে জেলা প্রশাসক মুফিদুল আলম

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বড়বিলা পাড়ের পর্যটন কেন্দ্রের রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটিয়া ইউনিয়নের বড়বিলা পর্যটন কেন্দ্রের নবনির্মিত ইটের রাস্তা এবং সৌন্দর্য বর্ধনে ও পরিবেশ রক্ষায় ওয়ার্ড ভিশন বাংলাদেশ ও সিসিডিবির সহযোগিতায় বিলের হাতিলেইট অংশের পর্যটন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি। এসময় মুফিদুল আলম বিলের পাড়ে আনুষ্ঠানিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।

এ উপলক্ষে এক অনুষ্ঠানে মুফিদুল আলম বলেন, প্রত্যেক নাগরিককে উন্নয়নের সহযোগী হিসেবে দেশের জন্য কাজ করতে। বলেন, প্রতিটি বৃক্ষের চারাই আগামীর সম্পদ। তাই এলাকার স্বার্থে এ গাছ রক্ষণাবেক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মেহেরুন্নাহার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীয়ার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নম্রতা হাউই, সিসিডির ম্যানেজার পিটার সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা, সমাজসেবক শামসুর রহমান সুমন, খোরশেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাহসিনুল আবরার লিছান ও শিক্ষার্থী ইমরান হাসান সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা জেলা প্রশাসক মুফিদুল আলমের নিকট রাঙামাটিয়া ইউনিয়নের দুই অংশকে সংযুক্ত করতে বড়বিলায় ভাসমান সেতু নির্মাণ এবং বিলকে জনগণের জন্য উন্মুক্ত রাখার দাবী জানান।

মোবারক হোসাইন
মোবাইল ০১৭৭৫৬৭৬৩৬৮

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!