1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহে এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের ২০২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বক্তব্যে তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করে বলেন, পরিক্ষার মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যৎ পরিকল্পনা। তবে শিক্ষার মূল উদ্দেশ্য সার্টিফিকেট নয়। বরং নিজেকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, প্রতিটি শিক্ষার্থীকে শুধু উন্নত ফলাফল অর্জন করা উদ্দেশ্য না হয়ে মানুষের মত মানুষ হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এআরএমসির গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সদস্য ড. আলী আশরাফ, শাহ মোঃ মোস্তফা নূর, মিসেস কামরুন্নাহার, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ সহ প্রতিষ্ঠানটির অধ্যাপক ও সহকারী অধ্যাপক মন্ডলীরা। অনুষ্ঠান পরিচালনা করেন এআরএমসির সাংস্কৃতিক শিক্ষক জিহাদ রায়হান।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার আগমন করলে তাকে ফুল দিয়ে বরণ করেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন সহ অন্যান্যরা। পরে মঞ্চে আসন গ্রহণ করলে অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনারকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ।

সংবর্ধনায় এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃক আয়োজিত গত তারুণ্যের মেলা ২০২৫ এ ছাত্রছাত্রীদের প্রদর্শিত স্টল গুলোর মধ্যে সেরা প্রথম থেকে সপ্তম স্থান অর্জনকারী দলকে পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও বিদায়ী পরীক্ষার্থীদের চুড়ান্ত মডেল টেস্ট পরীক্ষায় উত্তির্ন কৃতি শিক্ষার্থী, বার্ষিক পরীক্ষায় আকর্ষণীয় ফলাফল অর্জনকারী এবং বিদায়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করে এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!