1. admin@dailyfulbariasangbad.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

তরুনদের নেতৃত্বে ও ক্ষমতায় আনতে চাই – ফুলবাড়ীয়ায় নাহিদ ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

মুরাদ হাসান : তরুনদের নেতৃত্বে ও তাদের ক্ষমতায় আনতে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে যেরকম দেশের মানুষদের হতাশ করেনি ছাত্রজনতা ঠিক তেমনি আগামীর বাংলাদেশের মানুষদেরও হতাশ করবে না এনসিপি।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যার পরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া শহরের চত্বরে দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি আগামীর নতুন দিনের বার্তা নিয়ে কাজ করবে। বিগত রাজনীতি মানুষকে মুক্তি দেয়নি উল্লেখ করে তিনি জানান নতুন ধারার রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে চায় এনসিপি। এসময় তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মনজুরুল হক মামুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, উপজেলা যুগ্ম সমন্বয়কারী মোঃ সানাউল্লাহ, হিমেল হাসান রাসেল, ইঞ্জিনিয়ার ওমর শরিফ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক, আনোয়ার হোসেন ও জহিরুল ইসলাম সহ অন্যান্য সদস্য মন্ডলী এবং সমর্থনবৃন্দরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!