1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার নাওগাঁও ইউনিয়ন কৃষক দলের সভায় আখতারুল আলম ফারুক – দলীয় মনোনয়নের নিশ্চয়তা প্রদান করে ধানের শীষের জন্য কাজ করার আহ্বান

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) বিকেলে কেশরগঞ্জ বাজারের পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।

বক্তব্যে তিনি ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিগত সময়ে আওয়ামী সরকার মানুষের ভোটাধিকার হরন করেছে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রদান করতে জনগণকে উদ্বুদ্ধ করবে কৃষক দল। এসময় তিনি নেতাকর্মীদের দলীয় মনোনয়নের ব্যাপারে আশ্বস্ত করে ভোট সংগ্রহের কাজে মাঠে নেমে যাওয়ার আহ্বান জানান।

ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন ও উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান।

পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা নাসরিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মীর, তারেক রহমান যুব পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসাইন, এনায়েতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ফরহাদ তালুকদার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ রাব্বানী, কুশমাইল ইউনিয়ন কৃষকদল নেতা ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও ছাত্রদল নেতা মেহেদী হাসান চঞ্চল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!