1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলীর ৫১ তম জন্মদিন আজ, বিভিন্ন মহলে শুভেচ্ছা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ফুলবাড়ীয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলীর ৫১ তম জন্মদিন আজ। ১৯৭৩ সালের এই দিনে পৌর শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আলহাজ্ব আক্কাছ আলী মন্ডল এবং মৃত ছালেহা খাতুনের ঘরে জন্ম গ্রহণ করেন একেএম শমশের আলী।

বৃহস্পতিবার (১৯ জুন) তার জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে পোস্ট দিচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা। এতে তারা লিখেছেন, “প্রিয় একেএম শমশের আলী আপনার জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনার সুস্থতা, দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করি। দেশ, ফুলবাড়ীয়া ও দলের স্বার্থে আপনার নিরলস প্রচেষ্টা এবং নেতৃত্ব আমাদের প্রেরণা জোগায়। আপনার আগামীর দিনগুলো হোক আরও সমৃদ্ধ, সুখী ও আনন্দময়। নিরন্তর শুভকামনা।”

উল্লেখ, একেএম শমশের আলী এর আগে ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে দায়িত্ব পালন করেছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে। বর্তমানে তিনি পৌর বিএনপির আহ্বায়ক এবং দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য হিসেবে। বিগত মহাজোট সরকারের সময়ে তিনি আওয়ামী রোশানল ও নির্যাতনের স্বীকার হয়ে একাধিকবার কারাবরণ করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!