1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

সংসদে গেলে রঘুনাথপুর এলাকার অবকাঠামো উন্নয়ন সহ আগামী দুই বছরের মধ্যে দুগাঙ্গায় ব্রিজ নির্মাণ করে দেয়া হবে – আখতারুল আলম ফারুক

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

ফুলবাড়ীয়া সংবাদ : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রঘুনাথপুরে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) সন্ধ্যার পরে রাধাকানাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ৫, ৬, ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডের উদ্যোগে দুগাঙ্গা বাজারে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক।

বক্তব্যে তিনি বলেন, দুগাঙ্গা সহ রঘুনাথপুর ও পলাশতলী এলাকার মানুষ অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে অত্যন্ত কষ্টে জীবন যাপন করে যাচ্ছে। বিগত সময়ের জনপ্রতিনিধিরা এখানে কোন ধরনের উন্নয়ন কর্মকান্ড করেননি। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে গেলে এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন সহ আগামী দুই বছরের মধ্যে দুগাঙ্গায় ব্রিজ নির্মাণ করে দেয়া হবে। তাই সামনের নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

রাধাকানাই ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তাফা তরফদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন, রাধাকানাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আব্দুল হাই আর্মি, কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন, সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা সেলিম, তারেক রহমান যুব পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মঈনুল হক সিফাত, মেহেদী হাসান চঞ্চল ও হুমায়ুন কবির সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল ইসলাম আকন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!