1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় আখতারুল আলম ফারুককে অভিনন্দন জানিয়েছেন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনূর মল্লিক জীবন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ): ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ৩ মনোনীত হওয়ায় ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন।

শুভেচ্ছা বার্তায় তিনি আখতারুল আলম ফারুককের জন্য নিরন্তর শুভকামনা জানান। বলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে আখতারুল আলম ফারুককে মনোনীত করা কেন্দ্রীয় বিএনপি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির দায়িত্ব পালন করে উপজেলার সর্বস্তরের মানুষের মনিকোঠায় স্থান অর্জন করেছেন আখতারুল আলম ফারুক।

শুভেচ্ছা বার্তায় শাহীনূর মল্লিক জীবন প্রত্যাশা করেন আখতারুল আলম ফারুকের দূরদৃষ্টি, নেতৃত্বগুণ ও রাজনৈতিক প্রজ্ঞা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!