
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ৩ মনোনীত হওয়ায় ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফুলবাড়ীয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ১০নং কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা সেলিম রেজা।
শুভেচ্ছা বার্তায় তিনি আখতারুল আলম ফারুককের জন্য নিরন্তর শুভকামনা জানান। বলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে আখতারুল আলম ফারুককে মনোনীত করা কেন্দ্রীয় বিএনপি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির দায়িত্ব পালন করে উপজেলার সর্বস্তরের মানুষের মনিকোঠায় স্থান অর্জন করেছেন আখতারুল আলম ফারুক।
শুভেচ্ছা বার্তায় সেলিম রেজা প্রত্যাশা করেন আখতারুল আলম ফারুকের দূরদৃষ্টি, নেতৃত্বগুণ ও রাজনৈতিক প্রজ্ঞা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করবে।
এছাড়াও ফুলবাড়ীয়ার সর্বস্তরের জনসাধারণ ও কালাদহ ইউনিয়নবাসীকে উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুকের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেলিম রেজা।