1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

বাড়ির পাশে পরিবেশের জন্য নিম গাছ লাগান: কৃষিবিদ ড. সালমা লাইজু

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৮০ বার পঠিত

সাইফুল ইসলাম তরফদার ময়মনসিংহ: বাড়ির চারপাশে পরিবেশবান্ধব গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন কৃষিবিদ ড. সালমা লাইজু। তিনি বলেন, “বাড়ির আশপাশে পরিবেশের জন্য নিম গাছ লাগান। মানুষ এখন ক্ষতিকর দিকগুলো বুঝতে শিখেছে। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে মানবদেহে মারাত্মক প্রভাব পড়ে।”

রবিবার (১ জুন) ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘পার্টনার কংগ্রেস ২০২৫’-এ এসব কথা বলেন তিনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ২০২৪-২৫ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ কর্মসূচির আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু। সভাপতিত্ব করেন ময়মনসিংহ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ পরিচালক কৃষিবিদ ড. মোছাঃ নাছরিন আক্তার বানু। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ।

সভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়রা বেগম সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার কংগ্রেসের মনিটরিং অফিসার সালাউদ্দিন কায়সার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কৃষক দলের নেতা সাইফুল্লাহ খান, জামায়াত নেতা মফিদুল ইসলাম, শহিদ সাগরের পিতা আসাদুজ্জামান, মৎস্য কর্মকর্তা ড. ফারজানা ইয়াসমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাজহারুল ইসলাম, কৃষক প্রতিনিধি মানিক, আমিনুল ইসলাম, শামছুন নাহার, সেলিনা আক্তার এবং মাহমুদুল হাসান।

সভাপতির বক্তব্যে ড. নাছরিন আক্তার বানু বলেন, “ময়মনসিংহ অঞ্চলে এবার বোরো আবাদ ভালো হয়েছে। নিরাপদ ফসল উৎপাদন হয়েছে। আমরা এমন পরামর্শ দেব যাতে কৃষক নিজের স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশ রক্ষা করে চাষাবাদ করতে পারেন।”
সভায় জানানো হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কীটনাশক ও বিষমুক্ত ফল, সবজি ও ফসল উৎপাদনে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। মাঠপর্যায়ে এ কার্যক্রম ইতিমধ্যেই ভালো সাড়া ফেলেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!