1. admin@dailyfulbariasangbad.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মমেক হাসপাতালের কিডনি রোগীদের আপনজন সহযোগী অধ্যাপক ডাঃ বিল্লাল হোসেন

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ ওয়ার্ডে মানবিক চিকিৎসক হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ বিল্লাল হোসেন। রোগীদের প্রতি তার আন্তরিকতা, সহানুভূতি ও মমতাপূর্ণ আচরণ প্রতিনিয়ত মানুষের হৃদয় স্পর্শ করছে।

হাসপাতালের কিডনি ওয়ার্ডে প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসেন। জটিল রোগে আক্রান্ত এসব রোগীদের সঙ্গে অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে কথা বলেন ডাঃ মোঃ বিল্লাল হোসেন। তিনি কখনো কোনো রোগীকে অবহেলা করেন না কিংবা দূরদূর করে কথা বলেন না। বরং প্রতিটি রোগীকেই নিজের পরিবারের সদস্যের মতো করে দেখেন এবং তাদের চিকিৎসা সেবার পাশাপাশি মানসিক সাহসও জোগান।

রোগীদের ভাষায়, ডাঃ বিল্লাল হোসেনের ব্যবহারই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। একজন রোগী যখন অসুস্থতা নিয়ে ভেঙে পড়েন, তখন তার হাসিমুখ ও সাহস জোগানো কথাগুলো রোগীদের মনে নতুন আশার জন্ম দেয়। তাই ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে রোগীরা তার কাছে ভিড় জমাচ্ছেন।

স্থানীয়দের মতে, বর্তমান সময়ে অনেক চিকিৎসকের মধ্যে রোগীদের প্রতি আন্তরিকতার অভাব দেখা গেলেও সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ বিল্লাল হোসেন ব্যতিক্রম এক নাম। তার মানবিক আচরণ ও দায়িত্ববোধ রোগীদের মনে গভীর আস্থা তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, আমি অনেক ডাক্তার দেখেছি, কিন্তু ডাঃ বিল্লাল হোসেনের মতো এত মানবিক চিকিৎসক খুব কম দেখা যায়। তিনি রোগীদের সঙ্গে অত্যন্ত সুন্দর আচরণ করেন এবং প্রতিটি রোগীর কথা মনোযোগ দিয়ে শোনেন। তার কাছে গেলে মনে হয় পরিবারের একজন মানুষের কাছে এসেছি।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা আবুল কাশেম বলেন,ডাঃ বিল্লাল হোসেন একজন সৎ ও সহানুভূতিশীল চিকিৎসক। তিনি কখনো রোগীদের অবহেলা করেন না। সবসময় হাসিমুখে রোগীদের সেবা দেন। তার মতো মানবিক ডাক্তার সমাজের জন্য গর্ব।

চিকিৎসা শুধু ওষুধ আর প্রেসক্রিপশনের মধ্যেই সীমাবদ্ধ নয়, একজন রোগীর প্রতি সহানুভূতি ও ভালোবাসাও বড় চিকিৎসা। আর সেই মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ বিল্লাল হোসেন। তার মানবিক সেবা আজ অসংখ্য রোগীর হৃদয়ে স্বস্তি ও আশার আলো হয়ে জ্বলছে।

কিডনি রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ বিল্লাল হোসেন বলেন, আমি হাসপাতালের কিডনী ওয়ার্ডে সকল রোগীকে অন্তর থেকে ভালোবাসি।রোগীর চিকিৎসা সেবা দেওয়া জন্য এই পেশায় যোগদান করেছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!