1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন জাহিদুল ইসলাম হিরা চৌধুরী

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫৪ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ঐতিহ্যবাহী বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আলহাজ্ব জাহিদুল ইসলাম হিরা চৌধুরী।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এম,আর,ও নং-৮১/আইন/২০২৪ এর ৬৪(১) নং-ধারা অনুযায়ী সদস্য সমন্বয়ে ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ এর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত ৬ মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করে ০৪/০৫/২৫ইং তারিখে বিদ্যালয়ে পত্র প্রেরণ করেন। এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, অভিভাবক সদস্য আনম নাজিরুল ইসলাম জুয়েল এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম স্বাধীন। আলহাজ্ব জাহিদুল ইসলাম হিরা চৌধুরী বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ায় এলাকার সকল স্তরের অভিভাবক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীসহ সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এর আগে তিনি কলেজ জীবন থেকে ছাত্র দলের সাথে ও পরে ইউনিয়ন বিএনপির সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!