1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় আদর্শ সমাজকল্যাণ ও র-ক্তদান ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার আন্ধারিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতির নির্বাহী সভাপতি, ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশন স্থানীয়ভাবে বিভিন্ন সময় রোগীদের জন্য রক্ত সরবরাহ করে ব্যপক প্রসংশা কুড়িয়েছে। এসময় তিনি সংগঠনটির সভাপতি মামুনুর রশীদ মামুনের দক্ষতা ও পরিশ্রমের জন্য তাকে ধন্যবাদ জানান। পাশাপাশি সংগঠনটির পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

আন্ধারিয়া পাড়া কেন্দ্রীয় মারকাজ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার মাহতাব জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মামুনুর রশীদ মামুন, প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন মোফাজ্জল, আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের সদস্য আবু সাইদ জুয়েল, মুক্তাগাছা বন্ধন ব্লাড ফাউন্ডেশনের পক্ষে মাসুদ পারভেজ খান ও ফুলবাড়ীয়া জরুরী রক্তদান সংগঠনের পক্ষে মোহাম্মদ অন্তর সহ অন্যান্যরা।

পরে আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে স্থানীয়রা যার যার রক্তের গ্রুপ সনাক্ত করেন। পাশাপাশি এমন আয়োজনের জন্য আদর্শ সমাজকল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিদ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!