1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

আদম তমিজী হককে আ.লীগ থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তমিজী হককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি শেখ বজলুর রহমান।

রাতে তিনি দৈনিক ফুলবাড়িয়া সংবাদকে বলেন, ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলাবিরোধী কথাবার্তা বলা এবং বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলায় আদম তমিজী হককে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ। আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে কাগজ সংশ্লিষ্ট দফতরে পোঁছে দেওয়া হবে।

জানা গেছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির বাসায় জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানেই তাকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন। তিনি দেশে ফেরার পরে আদম তমিজী হকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আদম তমিজী হক দেশের বাইরে অবস্থান করায় এ বিষয়ে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জানা যায়, আদম তমিজী হকের একাধিক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এসব ভিডিওতে আওয়ামী লীগ, সরকারের একজন প্রতিমন্ত্রীকে নিয়ে নানা মন্তব্য করেছেন তিনি। এমনকি নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলতেও দেখা যায় তাকে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!