1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে: আখতারুল আলম ফারুক

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫৯ বার পঠিত

মোবারক হোসাইন: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপি নেতা নূরুল ইসলামের আয়োজনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) কেশরগঞ্জ বাজারের হাজী শের আলী মার্কেটে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক। এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন, বিগত অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার দোসররা দেশে এবং বিদেশে বসে বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ ষড়যন্ত্র করে যাচ্ছে। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

নাওগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম সরকারের সভাপতিত্বে ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সংগ্রাম প্রমুখ।

এতে দক্ষিণ জেলা মহিলা দলের সহ সভাপতি ফাহসিনা হক লিরা সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন নাওগাঁও ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জলিল। ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি নেতা নূরুল ইসলাম বিএনপিকে পছন্দ করেন বলেই উপজেলা ও নাওগাঁও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সম্মানে এ আয়োজন করেছেন বলে জানান। এসময় তিনি অনুষ্ঠানে যোগদান করার জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!