1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের হিমায়িত প্যাকেট পাচারচক্র গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মানবদেহের অঙ্গ-পতঙ্গের অংশ বিশেষ (মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ বিশেষ) হিমায়িত প্যাকেটজাত করে প্লাষ্টিকের ড্রামে ভর্তি করে পাচারকালে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় মানবদেহের অঙ্গ-পতঙ্গের অংশ বিশেষ (মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ বিশেষ) হিমায়িত প্যাকেটজাত করে প্লাষ্টিকের ড্রামে ভর্তি পলিথিনে মোড়ানো ৩৫০ টি মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ বিশেষ, ৩ টি ক্যাটগার্ডসহ সুই, ১টি খোলা ইনজেকশনের এ্যাম্পল ও ১ টি ব্যবহৃত গ্লাভস উদ্ধার করে পুলিশ।

ডিবির ওসি আবুল হোসেন জানান, বিপুল পরিমাণ মানবদেহের অঙ্গ-পতঙ্গের অংশ বিশেষ (মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ বিশেষ) হিমায়িত প্যাকেটজাত করে প্লাষ্টিকের ড্রামে ভর্তি পলিথিনে মোড়ানো অবস্থায় পাচারের খবর পেয়ে ডিবির একটি চৌকস টিম নগরীর বলাশপুর হাক্কানীর মোড় এলাকায় শুক্রবার অভিযান চালায়। অভিযানে একটি পিক-আপ গাড়ী আটক করেন। পরবর্তীতে গাড়ীটি তল্লাশী করে পলিথিনে মোড়ানো ৩৫০ টি মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ বিশেষ, ৩টি ক্যাটগার্ডসহ সুই, ১টি খোলা ইনজেকশনের এ্যাম্পল ও ১টি ব্যবহৃত গ্লাভস উদ্ধার করে।

গ্রেফতারকৃরা হলো, নজরুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মুমিনুর রহমান, দেওয়ান মোঃ অমিত ও মোঃ খুরশিদ আলম।

ডিবির ওসি আরো জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে বিধি মোতাবেক প্রাণি সম্পদ অধিদপ্তরের অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহাবুবুল আলম এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তানভিন সুলতানা দ্বয়ের মতামতের ভিত্তিতে উদ্ধারকৃত মহিলাদের গর্ভফুল সাদৃশ্য আলামতগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় এবং ফরেনসিক পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। গ্রেফতারকৃতদের বরাত দিয়ে ওসি আবুল হোসেন বলেন, বিভিন্ন হাসপাতাল থেকে সংগ্রহীত গর্ভফুল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য।

গ্রেফতারকৃতের দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ধামরাই, ঢাকা সহ বিভিন্ন এলকায় অভিযান পরিচালনা করে চক্রের নজরুল ইসলাম, মোঃ মুমিনুর রহমান, দেওয়ান মোঃ অমিত (৩১) ও মোঃ খুরশিদ আলমকে গ্রেফতার করে। এদের মাঝে নজরুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের কর্মচারীদের মাধ্যমে অবৈধভাবে মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ সংগ্রহ করে হিমায়িত করার পর ড্রাইভার মোঃ রুহুল আমিনের মাধ্যমে ঢাকার ধামরাই এলাকার মোঃ মুমিনুর রহমান (৩২)-এর নিকট সরবরাহ করে থাকে। সরবরাহকৃত মহিলাদের গর্ভফুল সাদৃশ্য অংশ আসামী মোঃ মুমিনুর রহমান ও দেওয়ান মোঃ অমিত (৩১) চক্রের অন্যান্য সদস্যদের মাধ্যমে কোনপ্রকার বৈধভিত্তি বা অনুমতি ব্যতীত প্রক্রিয়াজাত ও ক্রয়-বিক্রয় করে আসছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!