1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ব্যবসায়ী’কে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নিলেন শ্রমিকদল সভাপতি

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

সাইফুল ইসলাম তরফদার(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এক লাল চিনি ব্যবসায়ীর নিকট থেকে দিনদুপুরে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম মিয়া (বাট্টা সেলিম)সহ ৪/৫ জন। টাকা ছিনতাই করার সময় ঐ ব্যবসায়ীকে মারধর করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুযারি) দুপুর আড়াইটার সময় উপজেলা সদরের পানমহল ইন্দিরারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মধ্যে আতংক রিরাজ করছে।

জানা যায়, উপজেলার বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক ক্যাডার উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম মিয়া।শ্রমিক দলের সভাপতির ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছেন। সেলিমকে গ্রেপ্তার হলে আর ও চাঁদাবাজকে চিহ্নিত করা যাবে।

পুলিশ ও বাজার ব্যবসায়ীরা জানান, উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম মিয়া চিহ্নিত সুদ কারবারি। উপজেলার পলাশতলী বয়ারমারা গ্রামের লাল চিনি ব্যবসায়ি আঃ রশিদ সেলিমের কাছ থেকে সুদ হিসাবে টাকা ধার নিয়ে আবার তা পরিশোধ করে দেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামি ব্যাংক থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে ব্যবসায়িক কাজে উপজেলা সদরের পানমহল ইন্দিরারপাড় পৌঁছামাত্র সেলিমসহ ৪/৫ জন ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। ঐ সময় ব্যবসায়িকে মারপিট করে আহত করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ফুলবাড়ীয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ ব্যবসায়ী।

এ ব্যাপারে উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম মিয়া “ প্রথমে অস্বীকার, পরে দায় স্বীকার করে নিউজ না করার জন্য অনুরোধ করেন।

ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান জানান, ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তাকে ঐ এলাকার সিসিটিবি ফুটেজ সংগ্রহের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!