
মোবারক হোসাইন : ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বলেছেন, সংসদে গেলে ফুলবাড়ীয়ার চিত্র পাল্টে দেওয়া হবে। কোন ধরনের চুরি ও অসৎ হতে দেওয়া হবে না। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন ক্ষমতায় ছিলো তাখনি দেশের উন্নয়ন হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যার পরে উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বটতলা বাজারের পাটুলী গোদাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতারুল আলম ফারুক বলেন, অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী ভোট চুর শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। তিনি বলেন, বর্তমানেও ক্ষমতাচ্যুত দলটির দোসররা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।
আখতারুল আলম ফারুক বলেন, বিগত অবৈধ সরকারের দোসররা এখনো প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে খুজে বিচারের আওতায় আনতে হবে। এসময় তিনি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হ্রাসে বর্তমান সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আছিম পাটুলী ইউনিয়ন যুবদল নেতা খাইরুল বাশার আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলা দলের সহ সভাপতি ফাহসিনা হক লিরা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন, ফুলবাড়ীয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম খান, আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, রাধাকানাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য নূরুল ইসলাম, শাহ মোয়াজ্জেম হোসেন তাপস, শহিদুল ইসলাম সরকার, ইব্রাহীম খলীল সামি, আব্দুল আজিজ, কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, বিএনপি নেতা খোরশেদ আলম, শাহরিয়ার আহমেদ বুলবুল, সেলিম রেজা সেলিম, রাঙামাটিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন, আছিম পাটুলী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাসেল মিয়া, শ্রমিক দল নেতা হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং আছিম পাটুলী ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।