1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট -১’ (বিএস-১) করার উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা কয়েকটি স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকের এক সিদ্ধান্তে বলা হয়- ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নামে রাষ্ট্রীয় সংস্থা/প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের উদ্দেশ্যে উপদেষ্টা পরিষদ-বৈঠকের আলোচনা অনুযায়ী সকল মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিবে’।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট -১’ (বিএস-১) করার বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়ার নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্ৰ, বেতবুনিয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মুখপাত্র ওমর হায়দার কালবেলাকে বলেন, উপদেষ্টা পরিষদের এক সিদ্ধান্তে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সেটা প্রজ্ঞাপন আকারে আসবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১মে বাংলাদেশের এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!