1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার এনায়েতপুর ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটির পরিচিতি সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে ইউনিয়নের বেতবাড়ী মাঝিরঘাট এলাকার আলাদীন্স পার্কে ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের অংশগ্রহণে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহজাহান সিরাজ।

পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।

বক্তব্যে তিনি এনায়েতপুর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমের প্রসংশা করেন। বলেন, উপজেলার অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের থেকে শ্রমিক দল অনেকটা এগিয়ে। এসময় তিনি বিগত অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট নির্মূলে শ্রমিকদের ভূমিকা উল্লেখ করেন। পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। পরে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আখতারুল আলম ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনূর মল্লিক জীবন, ইউনিয়ন বিএনপি নেতা শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদার, এনায়েতপুর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রুকন মল্লিক, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, কালাদহ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, রাঙামাটিয়া ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন, আছিম পাটুলী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাসেল মিয়া ও ভবানীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম। পরিচিতি সভা পরিচালনা করেন এনায়েতপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সহ সভাপতি ফাহসিনা হক লিরা, এনায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির হোসেন তালুকদার, আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা নাসরিন সহ শ্রমিক দল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!