1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার দেওখোলা ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৮ বার পঠিত

মোবারক হোসাইন: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৫নং দেওখোলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যার পরে দেওখোলা বাজারে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন কৃষক দলের কর্মী সমর্থকদের অংশ গ্রহণের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এতে কৃষক দল নেতা মহিউদ্দিন ফকির হারুন সহ অন্যান্য নেতাদের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগদান করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন।

এসময় কেন্দ্র নির্দেশিত লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসির উদ্দিন শিখন। এতে তিতি, কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের ভূমিকা উল্লেখ করেন। পাশাপাশি আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য নানামুখি পরিকল্পনা বর্ণনা করেন।

উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজলের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন খান নাজিম, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু, আব্দুর রহিম, সওকত হোসেন আকন্দ, আনিসুর রহমান, শাহজাহান মীর, মোবারক হোসাইন, নূরুল ইসলাম মেম্বার, সদস্য ইমরান হোসেন, কৃষক দল নেতা আব্দুল্লাহ আল কাফি শিহাব, মীর নূরুল আখের সোহরাব, শাহ আলম, ইব্রাহিম খলিল, বিল্লাল হোসেন, মোজাম্মেল হক, আলম মেম্বার, মাসুদ রানা, রুহুল আমীন, তারা মিয়া ও শহিদুল ইসলাম সহ ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃষক দলের সমর্থকরা তাদের খোলা অভিমত উপস্থাপন করেন। এতে তারা অতিথিদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ও অধিকার উল্লেখ করেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের পাশাপাশি দেওখোলা ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!