
স্টাফ রিপোর্টার: আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চলের ১১ আসনের মধ্যে নান্দাইল বাদে ১০টি সংসদীয় আসনে প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করেছে। ফুলবাড়ীয়া উপজেলা ময়মনসি-ংহ জেলার ময়মনসিংহ-৬ আসন নিয়ে গঠিত। ফুলবাড়িয়া ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৫১নং আসন।
এর ধারাবাহিকতায় ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে জামাতের প্রার্থী চূড়ান্ত – হয়েছেন ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মুক্তাগাছায়- এড, মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ সদর- মাওলানা কামরুল আহসান এমরুল, ত্রিশালে-আসাদুজ্জামান সোহেল, ভালুকায় সাইফ উল্লাহ পাঠান ফজলু, গফরগাঁও-মাওলানা ইসমাইল হোসেন সোহেল, ইশ্বরগঞ্জ- অধ্যক্ষ মঞ্চরুল হক হাসান, গৌরীপুর-মাওলানা বদরুজ্জামান, ফুলপুর-তারাকান্দ- মাহবুব মন্ডল, হালুয়াঘাট-ধোবাউড়া- মাহফুজুর রহমান মুক্ত।
গত শুক্রবার (৩১ জানুয়ারী) এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক এড. মতিউর রহমান আকন্দ ও জামায়াতের ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী।