1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

আধুনিক স্বনির্ভর, দুর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত ফুলবাড়িয়া বিনির্মাণে- অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন দোয়া ও সমর্থন প্রত্যাশী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৩৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দূর্নীতি, সত্রাস ও মাদকমুক্ত আধুনিক স্বনির্ভরণ ফুলবাড়িয়া বিনির্মাণে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত, আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী, ময়মনসিংহ জেলা নায়েবে আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, ফুলবাড়িয়ার বালিয়ান ইউনিয়নের কৃতি সন্তান অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।

দূর্নীতি, সত্রাস ও মাদকমুক্ত আধুনিক ফুলবাড়িয়া বিনির্মাণে লেখা লিফলেট, ব্যানার উপজেলার হাটবাজার, গ্রামাঞ্চলের দেওয়ালে, চায়ের দোকানে শুভা পাচ্ছে। যা মানুষের দৃষ্টি গোচর হয়েছে। অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন এলাকায় দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক ও বিভিন্ন সভা সমাবেশ নিরলস ভাবে কার্যক্রম চালিয়ে আসছেন।

এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে গণ সংযোগ, পথসভা ও জনসভা চালিয়ে যাচ্ছেন।

অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন বলেন, দায়িত্বশীল নাগরিক এবং চরিত্রবান ও যোগ্য নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে শোষনহীন সমাজ ও রাষ্ট্র গঠন করে জনসাধারণের সামগ্রিক কল্যাণ সাধন করে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব গড়ে তোলার মাধ্যমে বিশ্বের সকল রাষ্ট্রের সংগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা জামায়াতে ইসলামীর উদ্দশ্যে।

তিনি নিয়মিত উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে, হাট-বাজার ও প্রতিষ্ঠানে মানুষের কাছে গিয়ে ইসলাম শান্তির ধর্ম” বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামের আদর্শকে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন এবং জামায়াতে ইসলামীর লক্ষ্য হলো আল্লাহ প্রদত্ত এবং রাসুল (সা:) প্রদর্শিত বিধান অনুযায়ী মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ও পর্যায়ে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা।

জামায়াতে ইসলামী সকল মানুষকে, বিশেষ করে মুসলমানদের প্রতি উদাত্ত আহবান জানায় এবং কুরআনের ভাষায় তাদেরকে দাওয়াত দেয়, “হে মানবজাতি, তোমরা আল্লাহর নিকট আত্মসমর্পন করো। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, মাবুদ নেই।” অধ্যক্ষ মোঃ কামরুল হাসান মিলনকে ঘিরে ইতিমধ্যেই ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপণার সৃষ্টি হয়েছে। পাড়া মহল্লায় চায়ের দোকান সহ বিভিন্ন স্থানে ভোটারদের মাঝে আলোচনা হচ্ছে। ফুলবাড়িয়ায় একমাত্র ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অধ্যক্ষ কামরুল হাসান মিলনের নাম।

উপজেলা বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় কামরুল হাসান মিলন জনসাধারণের মাঝে সামাজিক ও মানবিক কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন।

অধ্যক্ষ কামরুল হাসান মিলন আরো বলেন, বাংলাদেশ জামাতে ইসলাম যদি সরকার গঠন করে দূর্নীতি, সত্রাস ও মাদকমুক্ত আধুনিক স্বনির্ভরণ ফুলবাড়িয়া বিনির্মাণে কাজ করব এবং উপজেলার সবাইকে নিয়ে সকল উন্নয়নমূলক কাজ করব এবং উন্নত ও আধুনিক ডিজিটাল ফুলবাড়িয়া হিসেবে গড়ে তুলতে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশা করে সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!