1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১০ বছরের সাজা থেকে তাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

আজ (বুধবার, ১৫ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দেন।

আসামীদের কেউই দোষী প্রমাণিত হয় নি বলে জানায় হাইকোর্ট। রায় পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, ‘এ রায় আসামিদের ক্ষুণ্ণ হওয়া সম্মান ফিরিয়ে দেবে, তারা নির্দোষ হবেন।

রায় ঘোষণা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফ করেন আইনজীবীরা। তারা জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আজ মনে হয়েছে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করেছেন।

এসময় বেগম জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘তারেক রহমানসহ যারা আপিল করতে পারে নি তাদেরও খালাস দিয়েছে আদালত।’

আরেক আইনজীবী কায়সার কামাল বলেন, ‘এই মামলা ছিল রাজনৈতিক প্রতিহিংসার, বেগম জিয়ার ওপর শেখ হাসিনা ওয়াজেদের জিঘাংসা চরিতার্থ করার মামলা।’

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!